© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ৯, আহত ২৮

শেয়ার করুন:
কিয়েভে রাশিয়ার হামলায় নিহত ৯, আহত ২৮

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৫ এএম | ০২ আগস্ট, ২০২৬
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত ৯ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। শনিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিচকো।

টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি বলেন, রুশ হামলার ফলে রাজধানীতে ৯ জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

মেয়রের তথ্য অনুযায়ী, আহত ২৮ জনের মধ্যে ১৭ জন হাসপাতালে চিকিৎসাধীন। বাকিদের ঘটনাস্থলেই অথবা বহির্বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে হামলাটি কী ধরনের অস্ত্র দিয়ে চালানো হয়েছে বা কতগুলো ক্ষেপণাস্ত্র কিংবা ড্রোন ব্যবহার করা হয়েছে, এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য জানাননি ক্লিচকো।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নতুন করে ভয়াবহ আকার ধারণ করেছে। বিভিন্ন সূত্র বলছে, রাশিয়া হামলার পরিধি বাড়িয়েছে। আর ইউক্রেনের নীতিনির্ধারকদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব দেশটির সামরিক বাহিনীর মনোবলে চরম প্রভাব ফেলছে।

আরআই/টিএ

মন্তব্য করুন