© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কারাগারে ভিয়েতনাম-কাতার ফেরত ৮৩ বাংলাদেশি

শেয়ার করুন:
কারাগারে ভিয়েতনাম-কাতার ফেরত ৮৩ বাংলাদেশি
own-reporter
০৪:৩৯ পিএম | ০১ সেপ্টেম্বর, ২০২০

ভিয়েতনাম ও কাতার ফেরত ৮৩ বাংলাদেশিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদার তাদের কারাগারে পাঠানোর এ আদেশ দেন।

এদিন বিদেশফেরত ৮৩ বাংলাদেশিকে সন্দেহভাজন অপরাধী হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

৮৩ জন বিভিন্ন সময় বিদেশ থেকে বাংলাদেশে ফেরার পর তাদের উত্তরায় কোয়ারেন্টাইনে পাঠানো হয়। মঙ্গলবার সকালে তাদের ৫৪ ধারায় গ্রেপ্তারের তথ্য জানান তুরাগ থানার ওসি নুরুল মোত্তাকীন।

ওসি নুরুল মোত্তাকীন বলেন, ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে বিদেশফেরত ৮৩ বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তারা ওই দু’দেশে অবস্থানকালে অপরাধ করেছেন। ভিয়েতনাম থেকে তাদের অপরাধের বিষয়টি জানানো হয়েছিল। সে কারণে ৮৩ জনকে সন্দেহভাজন আসামি হিসেবে (৫৪ ধারায়) গ্রেপ্তার দেখানো হয়েছে।

উত্তরা বিভাগের উপ-কমিশনার (ডিসি) নাবিদ কামাল শৈবাল জানান, গ্রেপ্তার ৮৩ জনের মধ্যে রয়েছে দু’জন কাতার ফেরত বাকিরা সবাই ভিয়েতনাম ফেরত। তারা সেখানে কোনো অপরাধে জড়ানোয় জেলখানায় ছিলেন। সেখান থেকে পরে তাদের বাংলাদেশে পাঠানো হয়। তবে তারা ঠিক কী ধরনের অপরাধ করেছেন তা এখনো আমরা জানতে পারিনি। তাই সন্দেহজনক হিসেবে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন