© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজধানীতে উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

শেয়ার করুন:
রাজধানীতে উত্তর সিটি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:১৭ পিএম | ০২ আগস্ট, ২০২৬
রাজধানীর উত্তরখান এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, স্থানীয় সংসদ সদস্য (এমপি) এসএম জাহাঙ্গীর হোসেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

রোববার (২ আগস্ট) ডিএনসিসি থেকে পাঠানো এক বার্তায় এ অভিযোগ তোলা হয়েছে। হামলার বিষয়টি ডিএনসিসির ফেসবুক পেজেও জানানো হয়েছে।

ফেসবুকে ডিএনসিসি জানায়, আজ সকালে ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনায় ঘটনাস্থলে উপস্থিত হন ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন। এ সময় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার জবাবদিহি দাবি করলে কারখানা থেকে বেরিয়ে এসে সন্ত্রাসী দুর্বৃত্তরা হামলা চালায়।

এ ঘটনায় ডিএনসিসি প্রশাসক ও স্থানীয় সংসদ সদস্য আহত আহত হননি বলে গণমাধ্যমে জানিয়েছেন ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা জাকির হোসেন।

তিনি বলেন, ‘প্রশাসক ও স্থানীয় এমপি যখন বিষয়টি সমাধান করতে যান, তখন তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করে স্থানীয়রা। তবে প্রশাসক ও স্থানীয় এমপি আহত হননি।’

পরে আহতদের দেখতে হাসপাতালে যান প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন। তিনি আহত পরিচ্ছন্নতাকর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে তাদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন।

এ সময় তিনি পরিচ্ছন্নতাকর্মীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন এবং দায়িত্ব পালনরত কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এসএন 

মন্তব্য করুন