© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাংবাদিকতা পেশাকে সুরক্ষিত করতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
সাংবাদিকতা পেশাকে সুরক্ষিত করতে সরকার কাজ করছে: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:১০ পিএম | ০২ আগস্ট, ২০২৬
সাংবাদিকতা পেশাকে আরও সুরক্ষিত ও মর্যাদাপূর্ণ করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (২ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দিবস উপলক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ তথ্য জানান।

তথ্যমন্ত্রী বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা বজায় রেখে জনকল্যাণমুখী সংবাদ পরিবেশনে সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।

জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যমের জন্য অপতথ্য এবং এর প্রতিরোধই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ৷ সাংবাদিকতা পেশাকে একটি সিকিউরড পেশা হিসেবে তৈরি করার জন্য সরকার কাজ করছে। নতুন ভাবে গণমাধ্যম কমিশন গঠন করা হবে। গণমাধ্যম সংস্কারের ক্ষেত্রে সুপারিশ প্রাপ্ত নির্দেশনাগুলো বিবেচনা করা হবে।

এ সময় সেমিনারে আরও উপস্থিত ছিলেন দৈনিক নিউ এজের সম্পাদক নূরুল কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। 

এমআই/এসএন

মন্তব্য করুন