© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

শেয়ার করুন:
আদালতে আত্মসমর্পণের পর জামিন নামঞ্জুর, কারাগারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৪৮ পিএম | ০২ আগস্ট, ২০২৬
সুনামগঞ্জের জগন্নাথপুরে দীর্ঘদিন পলাতক থাকার পর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তোহা চৌধুরী (৩৫) আদালতে আত্মসমর্পণ করেছেন।

আজ রোববার সুনামগঞ্জে ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তাঁর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তোহা চৌধুরী জগন্নাথপুর পৌরসভার শেরপুর এলাকার গোলাম মোহাম্মদ চৌধুরীর ছেলে। বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী বলেন, ‘আসামি স্বেচ্ছায় আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা আইনানুগভাবে তাঁর জামিনের জন্য চেষ্টা করব।’

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ অক্টোবর জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শাহীন মিয়া বাদী হয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ৫২ নেতা-কর্মীর নাম উল্লেখ করে নাশকতা চেষ্টার অভিযোগে থানায় মামলা করেন। ওই মামলার এজাহারনামীয় ৪ নম্বর আসামি হলেন তোহা চৌধুরী।

কেএন/টিএ

মন্তব্য করুন