লাদাখে শক্ত ঘাঁটি গড়েছে চীন; সেনা বাড়াচ্ছে ভারত
ফাইল ছবি
লাদাখ সীমান্তে আবারও মুখোমুখি চীন-ভারতের সেনারা। সীমান্তে চীন তাদের সেনা উপস্থিতি বাড়িয়েছে। মোতায়েন করেছে ভারি অস্ত্র। ভারতের দাবিকৃত এলাকা এরই মধ্যে দখলে নিয়েছে শি জিন পিংয়ের লালফৌজ।
এদিকে ভারতও লাদাখ সীমান্তে তাদের সেনা সংখ্যা বৃদ্ধি করেছে। সেই সঙ্গে তারা সীমান্তে ভারি অস্ত্র মোতায়েনের প্রস্তুতিও নিচ্ছে। এনিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে লাদাখ।
সোমবার ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে লাদাখে সেনা ও অস্ত্র বাড়ানোর সিদ্ধান্ত হয়। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, গত মে মাস থেকেই লাদাখে ভারত ও চীনের মধ্যে সীমান্ত সংঘাত চলছে। গত ১৫ জুন তা চরম পর্যায়ে পৌছে। ওই দিন ভারতীয় সেনাদের পেট্রোল টিমের ওপর হামলা চালায় চীনা সেনারা। হামলায় ২৩ জন ভারতীয় সেনা নিহত হন।
ওই ঘটনার পর থেকে ভারত ও চীন সংঘাত পরিহার করে কূটনৈতিক পন্থায় সমস্যা সমাধানের চেষ্টা করতে থাকে। এতোদিন আলোচনার টেবিলে উভয় দেশ বসলেও চীন তলে তলে লাদাখের দখল ধরে রাখে। এনিয়ে ভারত এতোদিন চুপ ছিল। কিন্তু এবার ভারত লাদাখে তাদের হারানো অঞ্চল ফিরে পেতে মরিয়া হয়ে উঠছে। এতে করে চীন-ভারত যুদ্ধ যেন আসন্ন।

টাইমস/এসএন