© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: তথ্যমন্ত্রী

শেয়ার করুন:
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে সরকার: তথ্যমন্ত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৮ পিএম | ০৩ আগস্ট, ২০২৬
বিএনপি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন। তিনি বলেন, তবে সব কিছুই হবে পার্লামেন্টের মাধ্যমে।এর বাইরে যাওয়ার সুযোগ নেই।

আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেছেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী বলেন, ‘জুলাই সনদে আমরা স্বাক্ষর করেছি, সে স্বাক্ষরে শহীদের রক্ত মিশে আছে, যার প্রতিটি অক্ষর আমরা বাস্তবায়ন করতে চাই। এটি করা হবে পার্লামেন্টের মাধ্যমে।এই কাজটি আমরা ঐক্যবধভাবে করতে চাই।’

সরকার সংসদ ও রাজনীতিতে সবার সহযোগিতা চায় বলে জানান জহির উদ্দীন স্বপন।

কেউ কেউ বিভিন্ন আদর্শের নামে বুঝে অথবা না বুঝে অন্য দলের চক্রান্তকে বাস্তবায়নের দায়িত্ব নিচ্ছেন, অভিযোগ মন্ত্রীর। তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

কেএন/এসএন

মন্তব্য করুন