© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার হিমালয়ে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত

শেয়ার করুন:
এবার হিমালয়ে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতীয় সেনা নিহত

ফাইল ছবি

international-desk
১২:৫৬ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২০

এবার হিমালয় সংলগ্ন সীমান্তে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ভারতের বিশেষ বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। যদিও ভারত এখনো তা স্বীকার করেনি।

মধ্যপ্রাচ্য ভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার হিমালয়ের পাদদেশে ভারত ও চীনের সেনারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় চীনা সেনাদের হাতে ভারতীয় বিশেষ বাহিনীর এক সেনা সদস্য নিহত হন।

একই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভারত দাবি করেছে, লাদাখ সীমান্তের কাছে চীনা সেনারা উস্কানিমূলক পদক্ষেপ নেয়। যা ভারতীয় সেনারা রুখে দিয়েছে। তবে তারা হিমালয়ের পাদদেশে সেনা সদস্য নিহতের ব্যাপারে মুখ খুলেনি।

প্রসঙ্গত, সম্প্রতি পূর্ব লাদাখের প্যাংগং লেক এলাকায় আবারও ভারতীয় ভূখন্ড দখল নিয়েছে চীনা সেনারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতও লাদাখ সীমান্তে সেনা বাড়ানোর কাজ শুরু করেছে। এ নিয়ে লাদাখেও নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন- লাদাখে শক্ত ঘাঁটি গড়েছে চীন; সেনা বাড়াচ্ছে ভারত

 

টাইমস/এসএন

মন্তব্য করুন