© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অবৈধ সম্পদ অর্জন: স্বাস্থ্যের আবজাল ১৪ দিনের রিমান্ডে

শেয়ার করুন:
অবৈধ সম্পদ অর্জন: স্বাস্থ্যের আবজাল ১৪ দিনের রিমান্ডে
own-reporter
০২:৩৭ পিএম | ০২ সেপ্টেম্বর, ২০২০

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে করা দুই মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের মেডিকেল এডুকেশন শাখার বরখাস্ত হওয়া হিসাবরক্ষণ কর্মকর্তা আবজাল হোসেনের সাত দিন করে ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য দুই মামলায় তাকে ১০ দিন করে ২০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে দুদক। শুনানি শেষে আদালত দুই মামলায় ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৬ আগস্ট আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আবজাল হোসেন। শুনানি শেষে আবজালের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে ২০১৯ সালের ২৭ জুন দুদক উপ-পরিচালক মো. তৌফিকুল ইসলাম বাদী হয়ে রাজধানীর সেগুনবাগিচায় দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ কার্যালয়ে অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিং এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দুটি করেন।

আরও পড়ুন

অবৈধ সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্যের আবজাল কারাগারে

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন