© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

শেয়ার করুন:
ছাত্রদলের পরিণতি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে: সারজিস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৫ পিএম | ০৪ আগস্ট, ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরিণতি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চেয়েও খারাপ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার (৪ আগস্ট) বিকাল ৩টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে সারজিস আলম লেখেন, ‘ছাত্রদল যত তাড়াতাড়ি ছাত্রলীগ হবে, তাদের পরিণতি তত তাড়াতাড়ি ছাত্রলীগের চেয়েও খারাপ হবে।’

এদিকে, মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আব্দুল আলিম আরিফ, শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।

এছাড়া, মঙ্গলবার দুপুরের দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদল, ছাত্রশিবির ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিন ছাত্র সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হয়েছেন।

এর আগে সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। ‘জুলাই জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক প্রদর্শনীর ব্যানার রাখা ও সরানো নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও চেয়ার-ছোড়াছুড়ির ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে এসব ঘটনাকে কেন্দ্র করেই এমন হুঁশিয়ারি দেন এনসিপি নেতা সারজিস আলম।

আরআই/টিএ

মন্তব্য করুন