© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে হাসপাতালের ক্যান্টিনে অবরুদ্ধ জবি শিক্ষক

শেয়ার করুন:
আহত শিক্ষার্থীদের দেখতে গিয়ে হাসপাতালের ক্যান্টিনে অবরুদ্ধ জবি শিক্ষক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ পিএম | ০৪ আগস্ট, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং জকসু প্রতিনিধিদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে অবরুদ্ধ হওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক।

অধ্যাপক বেলাল হোসেন ফেসবুক পোস্টে জানান, ‘শিক্ষার্থীদের দেখতে এসে সরকারী দলের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে ন্যাশনাল হাসপাতালের কিচেনে অবরুদ্ধ অবস্থায় আছি। মাননীয় সরকারকে উদ্ধার করার জন্য অনুরোধ করছি।’

জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত হয়ে জকসুর নেতারা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং শিক্ষার্থীদের একটি অংশ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের খোঁজখবর নিতে হাসপাতালে যান ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।

পরে নিজের ফেসবুক পোস্টে তিনি হাসপাতালে ধাওয়ার মুখে পড়া এবং অবরুদ্ধ অবস্থায় থাকার কথা জানান। তার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

আরআই/টিএ

মন্তব্য করুন