জুলাই গণ-অভ্যুত্থান দিবসে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ছবি: সংগৃহীত
১০:৩২ এএম | ০৫ আগস্ট, ২০২৬
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকবে।
বুধবার (৫ আগস্ট) ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। তবে এদিন ভোমরা-ঘোজাডাঙ্গা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বৈধ পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিঅ্যান্ডএফ এজেন্ট কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মধ্যে আলোচনা এবং উভয় দেশের সম্মতির ভিত্তিতে একদিনের জন্য বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, ছুটির দিনে বন্দরে আমদানি-রপ্তানি ও পণ্য খালাসসহ কোনো ধরনের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে না। তবে ইমিগ্রেশন কার্যক্রম স্বাভাবিক থাকবে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে ভোমরা স্থলবন্দরে বাংলাদেশ-ভারতের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্যিক কার্যক্রম পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে।
কেএন/এসএন