নাইমুল আবরারের মৃত্যু: আনিসুল হকসহ পাঁচ জনের জামিন
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরার রাহাতের মৃত্যুর মামলায় প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হকসহ পাঁচজনকে জামিন দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম তাদের জামিন মঞ্জুর করেন।
আনিসুল হক ছাড়া জামিন পাওয়া বাকি চারজন হলেন- প্রথম আলোর জ্যেষ্ঠ সহ-সম্পাদক মহিতুল আলম, প্রথম আলোর হেড অব ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন কবির বকুল, নির্বাহী শাহপরান তুষার ও নির্বাহী শুভাশীষ প্রামাণিক।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এহসানুল হক সমাজী, প্রশান্ত কর্মকার ও আমিনুল গণী টিটো।
এর আগে বুধবার তাদের মালামাল জব্দের নির্দেশ দিয়েছিলেন একই বিচারক। এ মামলার দশ আসামির মধ্যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানসহ পাঁচজন জামিনে রয়েছেন।
গত বছরের ১ নভেম্বর বিকালে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের ক্যাম্পাসে কিশোর আলোর অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় নাইমুল আবরার।
আরও পড়ুন
নাইমুল আবরারের মৃত্যু: আনিসুল হকসহ পাঁচ জনের সম্পত্তি ক্রোকের নির্দেশ
টাইমস/এইচইউ