© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় ভক্তদের মিস করি, ভারতে কাজ করাকে না: আতিফ আসলাম

শেয়ার করুন:
ভারতীয় ভক্তদের মিস করি, ভারতে কাজ করাকে না: আতিফ আসলাম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৯ পিএম | ০৬ আগস্ট, ২০২৬
পাকিস্তান ও বলিউড সঙ্গীতশিল্পী আতিফ আসলাম গত ২৩ জুলাই ঢাকায় একটি কন্সার্টের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন।

সফরকালে বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকালে তিনি তার সঙ্গীতজীবন, বলিউড ক্যারিয়ার, ভারতে কাজের অভিজ্ঞতা এবং সমসাময়িক বিভিন্ন বিতর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেন।

ভারতে কাজের সুযোগ ও পাকিস্তানি শিল্পীদের ওপর নিষেধাজ্ঞা নিয়ে আতিফ আসলাম কথা বলেন। ভারতের রাজনৈতিক প্রেক্ষাপটে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হলে তিনি বিষয়টিকে সহজভাবেই নেন। তার মতে, শিল্প ও সংস্কৃতিকে কখনোই রাজনৈতিক হিংসার সাথে মেলানো ঠিক নয়।



তিনি ভারতের ভক্তদের অত্যন্ত ভালোবাসেন এবং মিস করেন, তবে এর মানে এই না যে তিনি ভারতে কাজ না করার আফসোসে ভুগছেন। তিনি ভারতে যাদের সাথে কাজ করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞ, কারণ ভারতীয় চলচ্চিত্রে তার গান ব্যবহারের মাধ্যমেই তার সঙ্গীত জীবন আরও বড় হয় এবং বলিউড যাত্রার শুরু হয়।

বলিউডে দীর্ঘ ২৩ বছরের পথচলায় সংগীতের পাশাপাশি অনেক কিছু শিখেছেন বলে জানান আতিফ। তার মতে, কাজ করতে গিয়ে কোনো রাজনৈতিক ষড়যন্ত্র বা বিতর্কে জড়িয়ে নিজের সময় ও শক্তি নষ্ট করতে তিনি কখনো রাজি নন।

ভারতীয় কোনো সহকর্মী বা প্রযোজক যদি তার বা পাকিস্তানি শিল্পীদের দক্ষতা নিয়ে কোনো নেতিবাচক ধারণা থাকে, তবে তা পুরোপুরি তাদের ব্যক্তিগত বিষয়- এ নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই।

তিনি বিশ্বাস করেন, একজন শিল্পীর মূল দায়িত্ব হলো কাজের প্রতি সৎ থাকা এবং মানুষের মাঝে ভালোবাসার বার্তা ছড়ানো। আলোচনায় উঠে আসে সমসাময়িক সময়ের অন্যতম সেরা গায়ক অরিজিৎ সিংয়ের সাথে তার তুলনার বিষয়টিও।

অরিজিৎ সিংয়ের প্রতি সম্মান জানিয়ে আতিফ বলেন, এই মুহূর্তে ভারতের সেরা গায়কদের একজন অরিজিৎ। তিনি আরও স্পষ্ট করেন যে, পরবর্তীতে তার কিছু গান অরিজিৎ সিং পুনরায় গেয়েছিলেন, তার কারণ এই নয় যে আতিফ ভালো গাননি- বরং সেই সময় রাজনৈতিক নিষেধাজ্ঞার কারণে তিনি ভারতে সরাসরি উপস্থিত থেকে গান রেকর্ড করতে পারছিলেন না।

দক্ষিণ এশিয়ার সংগীতাঙ্গনে আতিফ আসলাম এমন একটি নাম, যিনি রাজনীতিকে পেছনে ফেলে সুরের জাদুতে কোটি ভক্তের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

এসএ/টিএ

মন্তব্য করুন