জরুরি সংবাদ সম্মেলনে তীব্র সমালোচনা, হাসিনাকে ফিরিয়ে আনার দাবি এনসিপির
ছবি: সংগৃহীত
১০:০৮ এএম | ০৭ আগস্ট, ২০২৬
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির দাবি, তাকে দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করতে হবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে রাজধানীতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির নেতারা।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, শেখ হাসিনা আদালত কর্তৃক মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তাই তাকে এবং তার সহযোগীদের দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর করার দাবি জানান তারা।
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সংবাদ সম্মেলনে শেখ হাসিনা জীবিত আছেন কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, দেশের বর্তমান গণতান্ত্রিক পরিবেশকে অস্থিতিশীল করতে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নানা তৎপরতা চালাচ্ছে। তার দাবি, সরকারের কূটনৈতিক ব্যর্থতার সুযোগ নিয়ে দলটি এ ধরনের পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
একই সঙ্গে গণমাধ্যমের প্রতি শেখ হাসিনার কোনো বক্তব্য প্রচার না করার আহ্বান জানান এনসিপির মুখপাত্র।
এদিকে, সাকিব আল হাসান প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, এ বিষয়ে বিতর্কের অবসান হয়েছে। তার দাবি, গণমাধ্যমের একটি লাইভ অনুষ্ঠানে যুক্ত হওয়ার মাধ্যমে সাকিব আল হাসান গণহত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি প্রমাণ করেছেন।
এফআর/এসএন