© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু

শেয়ার করুন:
ফতুল্লায় মসজিদে বিস্ফোরণে দগ্ধ শিশুর মৃত্যু
own-reporter
০৯:১৯ এএম | ০৫ সেপ্টেম্বর, ২০২০

নারায়ণগঞ্জে মসজিদে এসি বিস্ফোরণে দগ্ধ হয়ে জুয়েল নামে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন এ বিষয় নিশ্চিত করেছেন।

এছাড়া দগ্ধ আরও ৩৬ জনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউট কর্তৃপক্ষ।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে ৭ বছরের একটি শিশু মারা গেছে। শিশুটির নাম জুয়েল। এছাড়া দগ্ধ ৩৬ জনের অবস্থাও ভালো না।

এর আগে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা সংলগ্ন তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় মসজিদে এশার নামাজ শেষে মোনাজাত চলছিলো। তবে স্থানীয়রা জানায়, ওই হঠাৎ বিকট শব্দে মসজিদের পাশে বৈদ্যুতিক ট্রান্সফর্মারে বিস্ফোরণ ঘটে। সঙ্গে সঙ্গে মসজিদের ভেতরে সব এসি বিস্ফোরিত হয়। এতে ৩৭ জন মুসল্লী দগ্ধ হন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন