চীন-পাকিস্তানের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত ভারত, উত্তপ্ত লাদাখ
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বলেছেন, লাদাখে চলমান চীন-ভারত উত্তেজনার সুযোগ নিতে পারে পাকিস্তান। এসময় হুশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, চীন-পাকিস্তান তেমন কিছু করতে চাইলে ভারত তার কঠোর জবাব দিতে প্রস্তুত।
সম্প্রতি এক সেমিনারে এসব কথা জানান জেনারেল বিপিন রাওয়াত।
ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার ভারত-মার্কিন নয়া চ্যালেঞ্জ সম্পর্কিত একটি সেমিনারে বক্তব্য দেন জেনারেল বিপিন রাওয়াত। বক্তব্যে ভারতের বিরুদ্ধে পাকিস্তান ও চীনের ‘সমন্বিত পদক্ষেপের’ আশঙ্কা প্রকাশ করেন তিনি।
এসময় বিপিন রাওয়াত বলেন, দ্বিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সেনারা। এ সংক্রান্ত রণনীতি কী হবে তাও নির্ধারণ করা আছে। চীন-পাকিস্তানের সঙ্গে লড়াইয়ে প্রাইমারি ও সেকেন্ডারি ফ্রন্ট নির্ধারণ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

বিপিন রাওয়াত বলেন, উত্তর সীমান্তে কোনও হুমকি তৈরি হয়, পাকিস্তান তার সুযোগ নিতে পারে। পাকিস্তান আমাদের জন্য সংকট তৈরি করতে পারে। তবে আমরাও প্রস্তুত রয়েছি। যেন পাকিস্তান কোনোভাবেই ভারতে কোনো তৎপরতা চালাতে না পারে। পাকিস্তানকে জবাব দিতে প্রস্তুত ভারত।
এদিকে বিপিন রাওয়াত যখন সেমিনারে ব্যস্ত তখনই ভারতীয় সেনাপ্রধান নারাভানে দুই দিনের সফরে লাদাখ ঘেঁষা লে অঞ্চল সফরে গিয়েছেন। সফরকালে ভারতের সেনাপ্রধান নারাভানেও বলেছেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি এখনো উত্তপ্ত। তবে ভারতীয় জওয়ানরা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত।
টাইমস/এসএন