© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জুলাই জাদুঘরের ভাস্কর্য ভেঙে ফেলার আহ্বান রফিকুল ইসলাম মাদানীর

শেয়ার করুন:
জুলাই জাদুঘরের ভাস্কর্য ভেঙে ফেলার আহ্বান রফিকুল ইসলাম মাদানীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৯ পিএম | ০৯ আগস্ট, ২০২৬
জুলাই জাদুঘরের ভাস্কর্য নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নতুনভাবে আলোচনায় এলেন নেটিজেনদের কাছে পরিচিত ধর্মীয় বক্তা রফিকুল ইসলাম মাদানী। অনেক নেটিজেনের সঙ্গে একমত পোষণ করেছেন তিনি। এক ফেসবুক স্ট্যাটাসে তিনি জুলাই জাদুঘরের ভাস্কর্য ভেঙে ফেলার আহ্বান জানিয়েছেন।      

রোববার (৯ আগস্ট) ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, এই ভাস্কর্যগুলো করানো হয়েছে হেফাজতকে সমালোচিত করতে। না হয় শাপলাকে স্মরণীয় রাখার নামে ভাস্কর্য করতে হেফাজতের কেউ কি বলেছে? তাহলে কেনো করা হলো? কিছু কুকুরের ঘেউ ঘেউ করার সুবিধা হয়েছে। 

সরকার এসব ভাস্কর্য না ভাঙলে নিজেরাই এগুলো ভাঙার হুঁশিয়ারি দিয়ে মাদানী লিখেছেন, হেফাজতের শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান থাকবে, আপনারা অনতিবিলম্বে সরকারের কাছে আহ্বান করুন এই ভাস্কর্য ভেঙে দিতে। না হয় আমরা ছোটরা কিন্তু যে কোনো দিন জুলাই জাদুঘরে গিয়ে এগুলো নিজ হাতে ভেঙে দিয়ে আসব। যা হারাম, তা শেখ মুজিবেরটাও হারাম, আমার বাবার হলেও হারাম। লাউড অ্যান্ড ক্লিয়ার।  

এই পোস্টের কমেন্টে দেলওয়ার হোসেন নামে একজন লিখেছেন, ভাই আপনি যা বলেছেন সত্যিই বলেছেন। তবে মানুষ হিসেবে আপনার কথায় আরেকটু সহনশীল হওয়া দরকার বলে মনে করি।       

এ ছাড়াও মাদানীর সঙ্গে অনেকেই কমেন্ট বক্সে একমত পোষণ করেছেন।

এমআই/টিএ

মন্তব্য করুন