© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত এ আর রহমানের ছেলে আমিন

শেয়ার করুন:
চেন্নাইয়ে সড়ক দুর্ঘটনায় আহত এ আর রহমানের ছেলে আমিন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:২৫ এএম | ১১ আগস্ট, ২০২৬
ভারতের অস্কারজয়ী বিখ্যাত সংগীত পরিচালক এ আর রহমানের ছেলে এ আর আমিন চেন্নাইয়ে এক সড়ক দুর্ঘটনায় সামান্য আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) ভোর সাড়ে ৩টার দিকে চেন্নাইয়ের গুইন্ডি এলাকার অলিম্পিয়া টেক পার্ক সিগন্যালের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আমিনসহ মোট তিনজন আহত হলেও প্রাথমিক চিকিৎসার পর তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে আমিন তার এক বন্ধুকে নিয়ে বিলাসবহুল পোর্শে গাড়িতে করে কোয়েম্বেডু থেকে গুইন্ডির দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একটি ওয়াগনআর ক্যাবের সঙ্গে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রচণ্ড ধাক্কায় দুটি গাড়িই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।



দুর্ঘটনার পর আমিন ও তার বন্ধুকে দ্রুত স্থানীয় কাওভেরি হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকেরা তাদের শারীরিক পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর দুজনকেই ছেড়ে দেন।

অন্যদিকে, ক্যাবের এক যাত্রীকে কালাইনার সেন্টেনারি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে তাকেও হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার খবর পেয়ে আদিয়ার ট্রাফিক ইনভেস্টিগেশন উইংয়ের পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে। দুর্ঘটনার কারণ ও ঠিক কীভাবে সংঘর্ষটি ঘটেছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় একটি মামলাও করা হয়েছে।

সূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া

কেএন/এসএন

মন্তব্য করুন