© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেরা করদাতার সম্মাননা পেলেন ৬ তারকা

শেয়ার করুন:
সেরা করদাতার সম্মাননা পেলেন ৬ তারকা
entertainment-desk
০৫:০৭ পিএম | ১৩ নভেম্বর, ২০১৮

অভিনয় ও গানের ৬ জন তারকা শিল্পী পেলেন সেরা করদাতার সম্মাননা ও ট্যাক্স কার্ড। তারা হলেন- আবুল হায়াত, রুনা লায়লা, এমএ জলিল অনন্ত, মাহফুজ আহমেদ, তাহসান খান ও এসডি রুবেল।

রাজধানীর সোনারগাঁও হোটেলে ১২ নভেম্বর রাতে এনবিআর আয়োজিত ‘সেরা করদাতাদের ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান’ অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

২০১৭-১৮ করবর্ষের জন্য ৬৫৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শীর্ষ করদাতা হিসাবে নির্বাচিত করে এনবিআর। কেন্দ্রীয়ভাবে ৩৬ ক্যাটাগরিতে পুরস্কার পান ১৪১ ব্যক্তি ও প্রতিষ্ঠান। এরমধ্যে অভিনয়শিল্পী ও সংগীত বিভাগে এবার সেরা করদাতার স্বীকৃতি পেয়েছেন ৬ জন তারকা শিল্পী।

জানা গেছে, সম্মাননা হিসেবে পাওয়া ট্যাক্স কার্ডের মেয়াদ থাকবে এক বছর। কার্ডপ্রাপ্তরা বিভিন্ন ধরনের রাষ্ট্রীয় সুবিধা পাবেন।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা বললেন, পর পর দুই বছর সেরা করদাতার সম্মাননা পেলাম। এটা দেশের নাগরিক হিসেবে খুবই আনন্দের বিষয়।

মন্তব্য করুন