© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘ক্রাইম পেট্রল’-এর সঞ্চালনায় অজয় দেবগন

শেয়ার করুন:
‘ক্রাইম পেট্রল’-এর সঞ্চালনায় অজয় দেবগন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৬ এএম | ১১ আগস্ট, ২০২৬
বড় পর্দার জনপ্রিয় ‘সিংঘাম’ এবার ছোট পর্দায় বাস্তব অপরাধের গল্প তুলে ধরতে আসছেন। ভারতের অন্যতম জনপ্রিয় ক্রাইম শো ‘ক্রাইম পেট্রল’-এর নতুন সিজনের সঞ্চালক ও ধারাভাষ্যকার হিসেবে টেলিভিশনে পা রাখছেন বলিউড সুপারস্টার অজয় দেবগন।

আগামী ৩১ আগস্ট থেকে সনি টিভিতে অনুষ্ঠানটির নতুন সিজন সম্প্রচারিত হবে।

প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, ‘ক্রাইম পেট্রল’-এর আসন্ন সিজনে মূলত বর্তমান সময়ের আধুনিক অপরাধের ধরণ ও পেছনের কৌশলগুলোর ওপর আলোকপাত করা হবে। সময়ের সাথে সাথে অপরাধের জগৎ কতটা বদলে গেছে, তা অজয় দেবগনের শক্তিশালী কণ্ঠ ও উপস্থাপনায় উঠে আসবে।



চলচ্চিত্রে সৎ ও বলিষ্ঠ পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করে অজয় দেবগন দর্শকহৃদয়ে একটি দায়িত্বশীল ভাবমূর্তি তৈরি করেছেন।

নির্মাতাদের মতে, সমাজ থেকে অপরাধ দমনের সচেতনতামূলক এই শোর জন্য অজয় দেবগনের চেয়ে উপযুক্ত মুখ আর হতে পারত না। অপরাধ ও পুলিশি ঘরানার সাথে তার দীর্ঘ সম্পৃক্ততার কারণেই তাকে এই কাজের জন্য বেছে নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই অনুষ্ঠানটির প্রচারমূলক বেশ কিছু দৃশ্যের (প্রোমো) শুটিং শেষ করেছেন এই অভিনেতা। প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, খুব শীঘ্রই টিভিতে আনুষ্ঠানিকভাবে প্রথম প্রোমোটি প্রকাশ করা হবে।

ভারতের অন্যতম দীর্ঘমেয়াদী ও জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজিতে যোগ দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অজয় দেবগন নিজেও।

কেএন/এসএন


মন্তব্য করুন