© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ঘের মালিক গ্রেপ্তার

শেয়ার করুন:
সাতক্ষীরায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ, ঘের মালিক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৫৬ পিএম | ১১ আগস্ট, ২০২৬
সাতক্ষীরার আশাশুনিতে ৩০ বছর বয়সী এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাশ মন্ডল (৪৮) নামে এক ঘের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ আগস্ট) আশাশুনি উপজেলার ফকরাবাদ গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে আশাশুনি থানায় একটি মামলা দায়ের করেন।

গ্রেপ্তারকৃত পলাশ মন্ডল সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ফকরাবাদ গ্রামের নরেন্দ্রনাথ মন্ডলের ছেলে।

আশাশুনি থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহম্মেদ খান জানান, গত ১৫ এপ্রিল রাত ৮টার দিকে ফকরাবাদ মৌজায় পলাশ মন্ডলের মৎস্য ঘেরের বাসায় ওই প্রতিবন্ধী মেয়েকে নিয়ে ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগীর বাবা থানায় হাজির হয়ে এজাহার দায়ের করলে পুলিশ ধর্ষণ মামলা রুজু করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আলম অভিযান চালিয়ে সোমবার পলাশ মন্ডলকে তার বসতবাড়ি থেকে গ্রেপ্তার করে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় ।

এসএন 

মন্তব্য করুন