মসজিদে বিস্ফোরণ: চলে গেলেন ইমামও, মৃত্যু বেড়ে ২৩
নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় আরও দুইজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৩ জন।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। হাসপাতালে এখনও চিকিৎসাধীন রয়েছেন ১৪ জন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
মৃতদের মধ্যে রয়েছেন- মসজিদের ইমাম মো. আব্দুল মালেক (৬০), মিজান (৩৪), বাহারউদ্দিন (৫৫), রাসেল (৩৪), মো. নয়ন, কাঞ্চন হাওলাদার (৫৩), রিফাত (১৮), মোস্তফা কামাল (৩৪), জুবায়ের (১৮), সাব্বির (২১), কুদ্দুস ব্যাপারী (৭২), হুমায়ুন কবির (৭০), ইব্রাহিম (৪৩), মুয়াজ্জিন দেলোয়ার হোসেন (৪৮), জুনায়েদ (১৭), জামাল (৪০), জুয়েল (৭), জয়নাল আবেদিন (৪০) ও মাইনুদ্দিন (১২)। নিহত ২০ জনের মধ্যে এখন পর্যন্ত ১৬ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন
নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১৮
টাইমস/এইচইউ