© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মৃত আসামির মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করলেন হাইকোর্ট

শেয়ার করুন:
মৃত আসামির মৃত্যুদণ্ডাদেশ প্রত্যাহার করলেন হাইকোর্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪০ পিএম | ১২ আগস্ট, ২০২৬
২০১৩ সালে শেরপুরে আদিবাসী শিশু বিথী দিওয়াকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুঃসম্পর্কের মামা কান্তি মারাককে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশ গত ১ জুলাই বহাল রেখেছিলেন হাইকোর্ট। কিন্তু পরে জানা যায়, আসামি কারাগারে মারা গেছেন। বিষয়টি আদালতের নজরে আনায় বুধবার হাইকোর্ট মৃত্যুদণ্ডের রায় প্রত্যাহার করে মামলাটির সমাপ্তি ঘোষণা করেন।

বুধবার (১ জুলাই) ডেথ রেফারেন্স গ্রহণ করে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমাম হোসেন তারেক।

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০১৩ সালে বিকেলে খেলতে গেলে বিথীকে কৌশলে ঘরে ডেকে নেয় কান্তি মারাক। শিশুটিকে ধর্ষণের পর ব্যথার তীব্র কষ্টে আত্মচিৎকারের চেষ্টা করলে তার নাক মুখ চেপে ধরে শ্বাসরোধে হত্যা করে কান্তি।

এ ঘটনায় ২০১৯ সালে শেরপুরের আদালত আসামি কান্তিকে মৃত্যুদণ্ডাদেশ দেন। পরে ডেথ রেফারেন্স হাইকোর্টে পাঠানো হয়। পাশাপাশি আসামি জেল আপিল করেন।

এমআই/টিএ

মন্তব্য করুন