© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ত্র ব্যবসায় নামছে ইরান

শেয়ার করুন:
অস্ত্র ব্যবসায় নামছে ইরান
international-desk
১২:৫১ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২০

 

তেহরানের ওপর আরোপিত জাতিসংঘের নিষেধাজ্ঞা উঠে গেলেই অস্ত্র ব্যবসায় নামতে যাচ্ছে ইরান। তেহরান থেকে প্রকাশিত একটি সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে এ ধরণের ইঙ্গিত দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।

ইরানি সংবাদমাধ্যম পার্স টুডে জানিয়েছে, আগামী অক্টোবর মাসে ইরানের ওপর থেকে জাতিসংঘ আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। এরপর থেকেই বিভিন্ন দেশে অস্ত্র রপ্তানিতে জোর দেবে তেহরান।

জেনারেল হাতামি বলেন, বিশ্বের যেসব দেশ অস্ত্র তৈরির ক্ষেত্রে শক্তিশালী অবস্থানে রয়েছে ইরান তাদের অন্যতম। নিজস্ব সামরিক চাহিদার ৯০ শতাংশ নিজেরাই তৈরি করে ইরান।

জেনারেল হাতামি আরও বলেন, আমাদের যে পরিমাণ অস্ত্র আমদানি করতে হয় নিশ্চিতভাবে তার চেয়ে বেশি অস্ত্র আমরা রপ্তানি করতে সক্ষম হবো। অবশ্যই ইরান সেই অধিকার সংরক্ষণ করে।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাসের মধ্য দিয়ে সেই সমঝোতা অনুমোদন করা হয়। ওই প্রস্তাবে বলা হয়, ইরান যদি পরিপূর্ণভাবে সমঝোতা মেনে চলে, তবে আগামী পাঁচ বছর পর দেশটির ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন