© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসরাইলকে স্বীকৃতি দিলেই সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি

শেয়ার করুন:
ইসরাইলকে স্বীকৃতি দিলেই সন্ত্রাসবাদের তালিকা থেকে মুক্তি
international-desk
০১:২৩ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২০

ইসরাইলকে স্বীকৃতি দিলেই আফ্রিকার মুসলিম দেশ সুদানকে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেয়া হবে। চাঞ্চল্যকর এ তথ্য ফাঁস করেছেন সুদানের পররাষ্ট্রমন্ত্রী উমর কামারুদ্দিন।

সম্প্রতি আরবি সংবাদমাধ্যম দৈনিক আত-তিয়ারে প্রকাশিত সাক্ষাৎকারে উমর কামারুদ্দিন বলেছেন, ইসরাইলকে স্বীকৃতি দিতে নানা প্রস্তাব নিয়ে মাঠে নেমেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি সুদানের খার্তুম সফরকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইসরাইলকে স্বীকৃতি দিতে সুদান সরকারকে প্রস্তাব দেয়। বিনিময়ে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদী রাষ্ট্রের কালো তালিকা থেকে সুদানকে বাদ দেয়া হবে বলে প্রতিশ্রুতি দেন পম্পেও।

উমর কামারুদ্দিন বলেন, পম্পেও বলেছেন, ইসরাইলকে স্বীকৃতি দিলেই কেবল যুক্তরাষ্ট্রের করা সন্ত্রাসবাদী রাষ্ট্রের কালো তালিকা থেকে বের হতে পারবে সুদান।

এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাক্কারজনক এ প্রস্তাবের খবর ফাঁস হওয়ার পর বিশ্বব্যাপী নতুন করে সমালোচনা শুরু হয়েছে। এছাড়া সম্প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তায় আরব আমিরাতের সঙ্গে ইসরাইলের সম্পর্ক স্থাপনের পর অন্যান্য মুসলিম দেশেও তৎপরতা শুরু করেছে মাইক পম্পেও। ইসরাইলকে স্বীকৃতি পাইয়ে দিতে পম্পেও যুক্তরাষ্ট্রের প্রতিচ্ছবি মাত্র।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন