© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

তুরস্কে ১২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসী আটক

শেয়ার করুন:
তুরস্কে ১২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসী আটক
international-desk
০৩:০৫ পিএম | ০৬ সেপ্টেম্বর, ২০২০

তুরস্কের পূর্বাঞ্চলের ভান প্রদেশ থেকে ১২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসীকে আটক করা হয়েছে। দেশটির প্রাদেশিক সুরক্ষা অধিদপ্তর এক বিবৃতিতে এ বিষয়টি নিশ্চিত করেছে।

তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, শনিবার ভান প্রদেশের ইপেক্যোলু জেলায় একটি মিনিবাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক অন্যান্যদের মধ্যে রয়েছেন আফগানিস্তানের ২৪ জন, পাকিস্তানের ২০ জন, সিরিয়ার ৭ ও মিয়ানমারের দুই নাগরিক। আটক অভিবাসীদের আইনি প্রক্রিয়া মেনে প্রাদেশিক অভিবাসন দপ্তরে পাঠানো হয়েছে।

এর আগে ২০১৯ সালে ৪ লাখ ৫৪ হাজার ৬৬২ জনের রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে আটক করে তুরস্ক। এর মধ্যে প্রায় ৬০ হাজার অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে আটক করে তুর্কি কোস্টগার্ড।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন