© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতে বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ২

শেয়ার করুন:
ভারতে বাড়িতে বোমা বিস্ফোরণে নিহত ২
international-desk
০১:৫৮ পিএম | ০৭ সেপ্টেম্বর, ২০২০

ভারতের পশ্চিমবঙ্গে একটি বাড়িতে বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশ দাবি করেছে, ওই বাড়িতে বোমা বিস্ফোরিত হয়েছে।

রোববার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার কামারহাতি গোলাঘাট এলাকার একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের ঘটনায় সাজিদ ও রাজা নামে দুইজন নিহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পরে দুইজন মারা যান।

তবে কী কারণে ওই বাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা এখনো জানতে পারেনি পশ্চিমবঙ্গ পুলিশ। এরই মধ্যে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন