নকলা উপজেলা আ. লীগের সভাপতিসহ গ্রেপ্তার ৫
ছবি: সংগৃহীত
০৫:১৫ পিএম | ১৬ আগস্ট, ২০২৬
নকলার আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে নকলা থানার পুলিশ। শনিবার (১৫ আগস্ট) তাদের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোখলেছুর রহমান (৬৫), নকলা পৌরসভার ১ নম্বর মাওরা ওয়ার্ডের সাধারণ সম্পাদক হবিবুর রহমান হবি (৫৭), নকলা উপজেলার ৪ নম্বর গৌরদ্বার ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহসভাপতি হামিদুল ইসলাম (৪৮), নকলা উপজেলা বাজার্দী গ্রামের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির উপ সমাজ সেবা বিষয়ক সম্পাদক নাইম পারভেজ (৩২), গনপদ্দি ইউনিয়নের আওয়ামী লীগ কর্মী সুলতান মিয়া (৫০)।
নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কারিগরি শিক্ষক হাফিজুর রহমান জানান, আমার বড় হবিবুর রহমান হবিকে কোনো প্রকার মামলা ছাড়াই বাসার সামনে থেকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ওসি রিপন চন্দ্র গোপ জানান, ১৫ আগস্ট উপলক্ষে নকলা উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করে নকলা থানার পুলিশ। ১৫ আগস্ট উপলক্ষে নকলা উপজেলায় নিষিদ্ধ রাজনৈতিক সংগঠন যেন কোনো প্রকার নাশকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে সে জন্য পুলিশ প্রশাসন তৎপর রয়েছে।
গ্রেপ্তারদের আসামিদের আজ আদালতে প্রেরণ করা হবে।
এফআর/টিএ