© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের জনপ্রিয় বক্তা মাওলানা ইলিয়াস গুম্মান

শেয়ার করুন:
বাংলাদেশ সফরে আসছেন পাকিস্তানের জনপ্রিয় বক্তা মাওলানা ইলিয়াস গুম্মান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২২ পিএম | ১৬ আগস্ট, ২০২৬
পাকিস্তানের খ্যাতনামা ইসলামি চিন্তাবিদ ও জনপ্রিয় বক্তা মাওলানা মোহাম্মদ ইলিয়াস গুম্মান ১০ দিনের সফরে বাংলাদেশে আসছেন। আগামী ২০ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত এই সফরে তিনি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বেশ কিছু ধর্মীয় ও শিক্ষামূলক আয়োজনে অংশ নেবেন। সফরকালে তিনি বিভিন্ন দ্বীনি মজলিস, সাধারণ মানুষের উদ্দেশে বয়ান এবং আলেম-ওলামা ও শিক্ষার্থীদের (তালিবে ইলম) সঙ্গে মতবিনিময় করবেন।

সফরসূচি ও কর্মসূচি

২০ আগস্ট (বৃহস্পতিবার, ঢাকা): সফরের প্রথম দিন তিনি রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের ‘মসজিদে মাগফিরায় মাগরিব থেকে এশা পর্যন্ত সর্বসাধারণের উদ্দেশে বয়ান পেশ করবেন।

২১ আগস্ট (শুক্রবার, ঢাকা): দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে কামরাঙ্গীরচর নূরিয়া মাদরাসা, গ্রীন রোডের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়, ধূপখোলা ময়দান এবং জাতীয় সীরাত কমিটির আয়োজনে উপস্থিত থাকবেন। এদিন ফজর থেকে জুমা পর্যন্ত বিশেষ বয়ান, ধূপখোলা ময়দানে আসরের নামাজ এবং সীরাত কমিটির অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

২২–২৯ আগস্ট (ঢাকার বাইরে সফর): ঢাকার কর্মসূচি শেষে তিনি দেশের বিভিন্ন জেলা সফরে যাবেন। এই তালিকায় রয়েছে কেরানীগঞ্জ, বাগেরহাট, চট্টগ্রাম, রাজশাহী, নওগাঁ, বগুড়া ও পাবনা। এসব এলাকার বিভিন্ন দ্বীনি প্রতিষ্ঠান ও আয়োজনে আলেম ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় এবং সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখবেন।

৩০ আগস্ট (ঢাকা, সমাপনী দিন): সফরের শেষ দিনে ঢাকার সায়েদাবাদস্থ জামিয়া বাইতুন্নূর ও আল-মারকাজুল ইসলামীর আয়োজনে অংশ নিয়ে বিশেষ আলোচনা ও দোয়ায় শরিক হবেন। এর মধ্য দিয়েই তার বাংলাদেশ সফর সম্পন্ন হবে।

মাওলানা ইলিয়াস গুম্মানের আগমনকে কেন্দ্র করে দেশের আলেম সমাজ, শিক্ষার্থী ও সাধারণ ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যাচ্ছে। আয়োজকরা জানিয়েছেন, এই সফরের প্রতিটি আয়োজনেই ইসলামের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা, সমসাময়িক প্রেক্ষাপটে মুসলিম সমাজের করণীয় এবং দ্বীনি শিক্ষার প্রয়োজনীয়তা গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে।

এমআই/টিএ

মন্তব্য করুন