© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার অন্যরকম সাজে চমকে দিলেন সানি লিওন

শেয়ার করুন:
এবার অন্যরকম সাজে চমকে দিলেন সানি লিওন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৬ পিএম | ১৭ আগস্ট, ২০২৬
একেবারে অন্যরকম সাজে এবার ভক্তদের চমকে দিলেন সানি লিওন। ঝলমলে পর্দার পরিচিত রূপ নয়, মাথায় ওড়না আর পরনে হালকা রঙের সালোয়ার স্যুট- এভাবেই জুহুর ইসকন মন্দিরে দেখা গেল অভিনেত্রীকে।

স্বামী ড্যানিয়েল ওয়েবারকে সঙ্গে নিয়ে মন্দিরে গিয়ে জোড়হাতে প্রার্থনা করেন সানি। তাঁর এই ছিমছাম উপস্থিতির ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ছবিতে সানিকে দেখা যায়, হালকা রঙের এমব্রয়ডারি করা সালোয়ার স্যুটের সঙ্গে মাথায় ওড়না দিয়েছেন। চোখে ছিল চশমা। পাশে সাদা টি-শার্ট ও ক্রিম রঙের প্যান্ট পরে দাঁড়িয়ে ছিলেন ড্যানিয়েল। জানা গেছে, নিজের নতুন বা আগামী প্রকল্পের সাফল্য কামনায় ভগবানের আশীর্বাদ নিতেই মন্দিরে গিয়েছিলেন সানি। তাঁর এই মন্দিরে যাওয়ার মুহূর্তটি তাই ভক্তদের মধ্যেও তৈরি করেছে আগ্রহ।



বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন সানি লিওন। ‘ডিজে ওয়ার্ল্ড ট্যুর’ নিয়ে ভারতসহ বিভিন্ন দেশে পারফর্ম করছেন তিনি। ইতোমধ্যে কানাডা ও থাইল্যান্ডেও পারফর্ম করেছেন এই অভিনেত্রী। সামনে অস্ট্রেলিয়াতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।

এর পাশাপাশি অভিনয় নিয়েও ব্যস্ত সানি। হরর-কমেডি ‘চুরাইল’ ছবির কাজ করছেন তিনি। উত্তরপ্রদেশে ছবিটির বেশির ভাগ শুটিং হয়েছে। ২০২৬ সালের শেষ দিকে ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তবে সব ব্যস্ততার মাঝেও মন্দিরে গিয়ে সানির এই শান্ত, ভক্তিভরা উপস্থিতিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পর্দার গ্ল্যামারাস সানির এমন সাদামাটা রূপ দেখে অনেকেই বলছেন, অভিনেত্রীর এই নতুন অবতার যেন সত্যিই আলাদা এক চমক।

এসএ/এসএন

মন্তব্য করুন