© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কারাগারে ধারণক্ষমতার সমস্যায় দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা যাচ্ছে না: কারা মহাপরিদর্শক

শেয়ার করুন:
কারাগারে ধারণক্ষমতার সমস্যায় দুর্ধর্ষ আসামিদের আলাদা রাখা যাচ্ছে না: কারা মহাপরিদর্শক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৩১ পিএম | ১৮ আগস্ট, ২০২৬
ধারণক্ষমতার সমস্যায় দুর্ধর্ষ আসামিদের কারাগারে আলাদা করে রাখা যাচ্ছে না বলে জানিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহার হোসেন। আজ মঙ্গলবার কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। 

কারা মহাপরিদর্শক বলেন, ধারণক্ষমতার সমস্যার কারণে অনেক দুর্ধর্ষ আসামিকে আলাদা করে রাখা যাচ্ছে না। কিছু দুর্বলতা থাকায় সাধারণ আসামিরা হয়তো কারাগারে জঙ্গিদের সংস্পর্শে এসেছে। তবে সেটি চেষ্টা করা হচ্ছে।

কারাগারে থাকা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে তিনি বলেন, কারাগারে থাকা আওয়ামী লীগ নেতারা মোবাইলে কথা বলছেন, এটা সত্যি। তবে এই প্রবণতা এখন কমে আসছে। 

কারা মহাপরিদর্শক বলেন, আওয়ামী লীগের নেতাদেরকে অতিরিক্ত কোনো সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না। বিষয়গুলো আমাদের নজরদারিতে আছে, চিহ্নিত করতে পারলেই আমরা ব্যবস্থা নিচ্ছি।

কেএন/এসএন

মন্তব্য করুন