© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নয়নতারা কি সত্যিই মাথা ন্যাড়া করেছেন? জানা গেল আসল ঘটনা

শেয়ার করুন:
নয়নতারা কি সত্যিই মাথা ন্যাড়া করেছেন? জানা গেল আসল ঘটনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৩৯ এএম | ১৯ আগস্ট, ২০২৬
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া বেশ কয়েকটি ছবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, নয়নতারার মাথা পুরোপুরি ন্যাড়া!

এরপরই প্রশ্ন উঠেছে-সত্যিই কি মাথা ন্যাড়া করেছেন তিনি? খোঁজ নিয়ে জানা গেছে, ভাইরাল ছবির ঘটনা সত্য নয়।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নয়নতারার মাথা ন্যাড়া অবস্থার কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে। ছবিগুলো দেখে অনেকেই দাবি করেন, তিরুমালা মন্দিরে গিয়ে চুল বিসর্জন দিয়েছেন অভিনেত্রী। বিশেষ করে বহুল প্রতীক্ষিত ‘টক্সিক’ সিনেমা মুক্তির আগে এমন মানত করেছেন নয়নতারা-এমন কথাও ছড়িয়ে পড়ে।



তবে পরে ছবিগুলো খতিয়ে দেখে জানা যায়, এগুলো আসল নয়। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নয়নতারার আসল ছবিতে পরিবর্তন এনে মাথা ন্যাড়া দেখানো হয়েছে।

জানা গেছে, ভাইরাল ছবিগুলো চলতি বছরের এপ্রিল মাসে নয়নতারার তিরুমালা সফরের সময় তোলা আসল ছবির আদলে তৈরি। সে সময় স্বামী বিগ্নেশ শিবনের সঙ্গে তিরুমালা মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী। ওই সফরের ছবিতে তার মাথায় স্বাভাবিকভাবেই চুল দেখা যায়।

ভাইরাল ছবিগুলো ভালোভাবে লক্ষ্য করলেও বিষয়টি স্পষ্ট হয়। নয়নতারার পোশাক ও কানের দুল আসল ছবির সঙ্গে একই রাখা হয়েছে। শুধু কৃত্রিমভাবে তার মাথার চুল মুছে দিয়ে ন্যাড়া দেখানো হয়েছে। ফলে ছবিগুলো যে সম্পাদিত কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি, তা সহজেই বোঝা যায়।

এসএ/টিএ


মন্তব্য করুন