© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মসজিদে গিয়ে বিয়ে সারলেন গানের দুই সংগীতশিল্পী

শেয়ার করুন:
মসজিদে গিয়ে বিয়ে সারলেন গানের দুই সংগীতশিল্পী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৪৩ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘চ্যানেল আই বাংলার গান ২০১৬’-এর চ্যাম্পিয়ন শারমিন আক্তার ও সংগীতশিল্পী সাব্বির কোরাইশী বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। রাজধানীর গাউসুল আজম মসজিদে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে মসজিদে তাদের বিয়ে হয়। বিয়ের সুখবরটি নিজেই জানিয়েছেন শারমিন আক্তার।

বিয়ের পর শারমিন বলেন, আলহামদুলিল্লাহ, জীবনের নতুন একটি অধ্যায় শুরু করলাম। দুই পরিবারের সদস্যদের উপস্থিতিতে আমাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, যেন আমরা সুখে-শান্তিতে সংসার করতে পারি।

নতুন জীবনের অনুভূতি জানিয়ে এই গায়িকা বলেন, বিয়ে জীবনের খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। নতুন দায়িত্ব, নতুন সম্পর্ক- সব মিলিয়ে অনুভূতিটা অন্যরকম। পরিবার ও কাছের মানুষদের ভালোবাসা এবং দোয়া নিয়ে নতুন পথচলা শুরু করেছি।

শারমিন আরও বলেন, সবার কাছে আমাদের জন্য দোয়া চাই। বিয়ের মধ্য দিয়ে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন সংগীতের এই দুই শিল্পী। পরিবার ও কাছের মানুষের দোয়া নিয়েই নতুন সংসারজীবনে পা রেখেছেন তারা।


এসএ/টিএ


মন্তব্য করুন