© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বিদ্যুৎ সমস্যা নিয়ে বিরোধীদল মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে: প্রতিমন্ত্রী নুর

শেয়ার করুন:
বিদ্যুৎ সমস্যা নিয়ে বিরোধীদল মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে: প্রতিমন্ত্রী নুর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৫০ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
বিদ্যুৎ সমস্যা নিয়ে বিরোধীদল বিভ্রান্তি ও প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষকে উস্কে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর।

আজ বুধবার দুপুরে মুন্সিগঞ্জ সদর উপজেলা মিলনায়তনে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার আয়োজনে জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

এ সময় প্রতিনিন্ত্রী বলেন, বাংলাদেশে নিজস্ব গ্যাস সীমিত। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বিদেশিদের বিভিন্ন কারিগরি সহায়তা নিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। বিদ্যুৎ উৎপাদন করতে কয়লা লাগে, গ্যাস লাগে। এগুলো বিদেশ থেকে আমদানি করতে হয় ডলারে। বিদেশ থেকে বিদেশি মুদ্রা দিয়েই কেনাকাটা করতে হয়।

তিনি বলেন, আওয়ামী লীগের ১৬ বছরের লুটপাট ও টাকা পাচারের কারণে দেশে খুব বেশি বিদেশি মুদ্রা নেই। যে কারণে সরকারকে বিদেশি মুদ্রা রেখে কাজ করতে হচ্ছে।

এর আগে তিনি মুন্সিগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় জুলাই শহীদদের খবর জিয়ারত করেন।

এমআই/টিএ


মন্তব্য করুন