© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগে একজন অসুস্থ, চূড়ান্ত ট্রায়াল বন্ধ

শেয়ার করুন:
অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগে একজন অসুস্থ, চূড়ান্ত ট্রায়াল বন্ধ
international-desk
১০:৪৯ এএম | ০৯ সেপ্টেম্বর, ২০২০

অক্সফোর্ডের তৈরি করোনার ভ্যাকসিন এক স্বেচ্ছাসেবীর শরীরে প্রয়োগের সময় তিনি অসুস্থ হয়ে পড়লে ভ্যাকসিনের চূড়ান্ত ট্রায়াল বন্ধ করে দেয়া হয়েছে। আর এ নিয়ে দ্বিতীয়বারের মতো ভ্যাকসিন তৈরি কার্যক্রমে বড় ধরণের ধাক্কা খেলো ব্রিটিশ ফার্মাসিউটিক্যালস কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্বাধীন তদন্তের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা উচিত বলে মনে করছেন মেডিক্যাল বিশেষজ্ঞরা। তদন্ত শেষে পুনরায় ট্রায়ালের আগে এই ভ্যাকসিনের নিরাপত্তার বিষয়টি নিয়ে আরও ভালোভাবে পর্যালোচনা করা উচিত বলেও মত দিয়েছেন গবেষকরা।

এদিকে ওই স্বেচ্ছাসেবী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় করোনার ভ্যাকসিন তৈরির কার্যক্রম বন্ধ রাখাকে নিয়মিত রুটিন হিসেবে অ্যাখ্যা দিয়েছে ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা। এই প্রতিষ্ঠানটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত করোনার ভ্যাকসিনের চূড়ান্ত ধাপের পরীক্ষা চালাচ্ছে। চূড়ান্ত ধাপের এ পরীক্ষায় স্বেচ্ছায় অংশ নিতে ৩০ হাজার স্বেচ্ছাসেবী নিবন্ধন করেছেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন