© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

থানায় হেফাজতে নির্যাতনে মৃত্যু, ঐতিহাসিক রায়ের অপেক্ষায় দেশ

শেয়ার করুন:
থানায় হেফাজতে নির্যাতনে মৃত্যু, ঐতিহাসিক রায়ের অপেক্ষায় দেশ
own-reporter
১২:৪০ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২০

থানায় পুলিশ হেফাজতে মিরপুরের যুবক ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলার ঐতিহাসিক রায় ঘোষণা হবে আজ বুধবার। মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ এ রায় ঘোষণা করবেন। এ মামলায় অভিযুক্ত ৫ আসামির সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন রাষ্ট্রপক্ষ ও জনির পরিবার।

২০১৩ সালে পুলিশ হেফাজতে নির্যাতনের শিকার ও মৃত্যু নিবারণ আইনে এই প্রথম কোনো মামলার রায় ঘোষণা হবে। তাই এ মামলার রায়কে ঘিরে সারাদেশেই আলোড়ন সৃষ্টি হয়েছে। দেশবাসী অপেক্ষায় আছে কি হতে যাচ্ছে আজকের রায়ের ফলাফল।

এর আগে ২০১৪ সালের ৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর-১১ নম্বর সেক্টরে বন্ধুর বিয়ের গায়ে হলুদ অনুষ্ঠানে পুলিশের কথিত সোর্সের অশালীন আচরণের প্রতিবাদ করেন জনি। ওই ঘটনায় পুলিশ জনিকে আটক করে থানায় নিয়ে নির্যাতন করে। এক পর্যায়ে থানা হাজতেই জনির মৃত্যু হয়।

ওই ঘটনায় জনির ছোট ভাই রকি তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদ, এএসআই রাশেদুল, এএসআই কামরুজ্জামান ও পুলিশের কথিত দুই সোর্সের বিরুদ্ধে মামলা করেন।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন