© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

নতুন রাষ্ট্রপতিকে ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন

শেয়ার করুন:
নতুন রাষ্ট্রপতিকে ব্রিটিশ হাইকমিশনের অভিনন্দন

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৩৩ পিএম | ২০ আগস্ট, ২০২৬
বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জা‌নি‌য়ে‌ছে ঢাকার ব্রিটিশ হাইক‌মিশন।

বৃহস্পতিবার (২০ আগস্ট) এক বার্তায় ব্রিটিশ হাইক‌মিশন ব‌লে‌ছে, বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক অভিনন্দন।

এতে উল্লেখ করা হয়, দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ ও দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করতে যুক্তরাজ্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করার প্রত্যাশা করছে।

সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পেয়েছেন ২৫৫ ভোট। আর ১১–দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন ৮৮ ভোট।

এসএন 

মন্তব্য করুন