© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

এবার অরুণাচল প্রদেশ নিজেদের বলে দাবি করলো চীন

শেয়ার করুন:
এবার অরুণাচল প্রদেশ নিজেদের বলে দাবি করলো চীন
international-desk
০২:০৩ পিএম | ০৯ সেপ্টেম্বর, ২০২০

লাদাখ সীমান্তে উত্তেজনার মাঝেই এবার ভারতের অরুণাচল প্রদেশ নিজেদের বলে দাবি করলো চীন। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে মুখপাত্র ঝাঁও লিঝিয়ান এক বিবৃতিতে জানিয়েছেন, অরুণাচল ভারতের নয়, এটা দক্ষিণ তিব্বতের অংশ।

ঝাঁও লিঝিয়ান আরও বলেন, চীন কখনোই তথাকথিত অরুণাচলকে ভারতের প্রদেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। এলাকাটি চীনের অন্তর্গত দক্ষিণ তিব্বতের অংশ।

এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এ বিবৃতি নিয়ে ভারতে নতুন করে প্রতিক্রিয়া শুরু হয়েছে। লাদাখ সীমান্তে চীনা বাহিনীর আগ্রাসী আচরণ, অরুণাচল থেকে পাঁচ ভারতীয়কে অপহরণের পরে গোটা অরুণাচল প্রদেশকেই চীনের অংশ বলে দাবি করার ফলে নতুন করে শান্তি বিঘ্নিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে।

এছাড়া গত কয়েদিন ধরেই লাদাখ সীমান্তে মুখোমুখি অবস্থান নিয়েছে ভারত ও চীনের সেনারা। উভয়পক্ষের মধ্যে ফাঁকা গুলিবর্ষণের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ভারতীয় সেনা বাহিনী প্রকাশিত একটি ছবিতে চীনা সেনাদের রড, বল্লম হাতে নিয়ে মহড়া দিতে দেখা গেছে। যদিও চীন ভারতের এ দাবি প্রত্যাখ্যান করেছে।

 

টাইমস/এসএন

মন্তব্য করুন