© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ভারতীয় পুরুষদের চেয়ে ইউরোপীয় পুরুষরাই ভালো?- জবাবে কী বললেন মল্লিকা?

শেয়ার করুন:
ভারতীয় পুরুষদের চেয়ে ইউরোপীয় পুরুষরাই ভালো?- জবাবে কী বললেন মল্লিকা?

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪০ পিএম | ২০ আগস্ট, ২০২৬
‘দ্য ট্রেইটর্স’ দ্বিতীয় মৌসুম নিয়ে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। একের পর এক নাটকীয়তা, চমক ও বাদ পড়ার ঘটনা যেমন আলোচনায় আসছে, তেমনি প্রতিযোগীদের ব্যক্তিগত আড্ডাও সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি করছে নতুন কৌতূহল। বিশেষ করে ষষ্ঠ পর্বে মল্লিকা শেরওয়াত, রিয়া চক্রবর্তী ও শ্বেতা তিওয়ারির কথোপকথন নিয়ে শুরু হয়েছে বেশ আলোচনা।

ষষ্ঠ পর্বে বিলিয়ার্ড রুমে রিয়া ও শ্বেতার সঙ্গে আড্ডায় মেতে উঠেছিলেন মল্লিকা। একপর্যায়ে শ্বেতার জন্য একজন ভালো ইউরোপীয় পুরুষ খুঁজে দেওয়ার কথা বলেন তিনি। মল্লিকার দাবি, এমন একজন পুরুষ খুঁজে দেবেন, যিনি শ্বেতার যথেষ্ট যত্ন নেবেন এবং তাকে প্রাপ্য সম্মান দেবেন।

মল্লিকার কথা শুনে রিয়া মুচকি হেসে জানতে চান, ইউরোপীয় পুরুষরা কি ভারতীয় পুরুষদের তুলনায় প্রেম বা সম্পর্কের ক্ষেত্রে ভালো? প্রশ্নটি শুনে মল্লিকা বেশ অবাক হন। রসিকতার সুরে তিনি জানান, এমন প্রশ্ন করারই বা কী আছে! তার মতে, ইউরোপীয় পুরুষরাই ভালো। শ্বেতার জন্য তিনি বিষয়টি নিজেই ঠিক করে দেবেন বলেও জানান মল্লিকা।

অভিনেত্রীর এমন সোজাসাপটা মন্তব্যে হাসিতে ফেটে পড়েন শ্বেতা তিওয়ারি। তিন তারকার এই ব্যক্তিগত ও রসিকতাপূর্ণ কথোপকথন মুহূর্তেই শোর আলোচনার অন্যতম বিষয় হয়ে ওঠে।

তবে আড্ডা বেশিক্ষণ চলতে দেননি শালিনী পাস্সি। পুরুষদের নিয়ে আলোচনা বাদ দিয়ে সবাইকে খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন তিনি। জবাবে রিয়া জানান, খেলায় কী হচ্ছে তা তার মাথায় ঢুকছে না এবং এই মানসিক চাপ থেকে মুক্তি চান তিনি। শালিনী তখন রসিকতার ছলে বলেন, খেলায় মন না থাকলে রিয়ার স্বেচ্ছায় শো থেকে বেরিয়ে যাওয়া উচিত।

এদিকে অনুষ্ঠানের শুরুতেই শ্বেতা তিওয়ারির একটি মন্তব্যও দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তাকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি কি সহজে মিথ্যাবাদী ধরে ফেলতে পারেন? জবাবে নিজের ব্যক্তিগত জীবনের প্রসঙ্গ টেনে আত্মবিশ্বাসের সঙ্গে জানান, নিজের স্বামী যখন তাকে ঠকাচ্ছিলেন, তখনই তিনি তাকে হাতেনাতে ধরেছিলেন।

ব্যক্তিগত জীবনে একাধিক কঠিন অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন শ্বেতা। ২০০৭ সালে প্রথম স্বামী রাজা চৌধুরীর সঙ্গে দীর্ঘ দাম্পত্যের অবসান ঘটে তার। পরে মেয়ের অভিভাবকত্ব নিয়ে আইনি লড়াইয়েও জড়ান তিনি। ২০১২ সালে সেই লড়াইয়ের পর মেয়ের সম্পূর্ণ অভিভাবকত্ব পান শ্বেতা। এরপর ২০১৩ সালে অভিনব কোহলিকে বিয়ে করলেও পারিবারিক অশান্তি ও হয়রানির অভিযোগের পর ২০১৯ সালে তাদের বিচ্ছেদের আবেদন করেন তিনি।

এদিকে ‘দ্য ট্রেইটর্স ২’-এর এবারের মৌসুমে মুনাওয়ার ফারুকি, অভিষেক মালহান, ক্রিস্টল ডি’সুজা, রণবীর ব্রার, পারুল গুলটি, শালিনী পাস্সি ও দিলীপ তাহিলসহ একঝাঁক পরিচিত মুখ অংশ নিয়েছেন। খেলায় নিজেদের অবস্থান ধরে রাখতে প্রতিযোগীদের মধ্যে চলছে তীব্র লড়াই।

ষষ্ঠ পর্বে ট্রেইটর হিসেবে চিহ্নিত হয়ে ভোটে বাদ পড়েছেন আদিত্য কুলশ্রেষ্ঠ। এর আগে হারমান সিংঘাও ট্রেইটর হিসেবে বিদায় নিয়েছেন। অন্যদিকে সাধারণ প্রতিযোগী হিসেবে রণবীর ব্রার, অভিষেক মালহান ও পারুল গুলটিও শো থেকে বাদ পড়েছেন। শেষ পর্যন্ত এই জটিল খেলায় কে টিকে থাকবেন, সেটিই এখন দেখার বিষয়।

এসএ/টিএ

মন্তব্য করুন