© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জন্মদিনে স্বামী নাগাকে শোভিতার শুভেচ্ছাহ্যাপি বার্থডে লাভার

শেয়ার করুন:
হ্যাপি বার্থডে লাভার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১৯ পিএম | ২৩ নভেম্বর, ২০২৬
দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যের ৪০তম জন্মদিনে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী শোভিতা ধুলিপালা। সামাজিক যোগাযোগমাধ্যমে স্বামীর সঙ্গে কয়েকটি বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করে ছোট্ট একটি বার্তা লিখেছেন তিনি।

সেখানে নাগাকে ‘প্রেমিক’ বলে সম্বোধন করেছেন শোভিতা। ছবিগুলোতে দুজনকে একসঙ্গে ঘনিষ্ঠ মুহূর্ত কাটাতে দেখা যায়। অন্য একটি ছবিতে নাগা চৈতন্যকে একটি বিশেষ আয়নার সঙ্গে মজা করতেও দেখা গেছে। ছবির ক্যাপশনে শোভিতা লেখেন, ‘হ্যাপি বার্থডে লাভার।’

২০২৪ সালে হায়দরাবাদের অন্নপূর্ণা স্টুডিওতে ঐতিহ্যবাহী তেলেগু রীতিতে বিয়ে করেন নাগা চৈতন্য ও শোভিতা। একই বছরের ৮ আগস্ট তাদের বাগ্‌দান সম্পন্ন হয়।

বিয়ের পর কাজ ও সংসার কীভাবে সামলাচ্ছেন, তা নিয়ে ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেছিলেন শোভিতা। তিনি জানান, বিয়ের কয়েক সপ্তাহের মধ্যেই তামিলনাড়ুতে শুটিংয়ে চলে যেতে হয়েছিল তাকে। সেখানে ১৫০ দিনের বেশি সময় কাটান। বিয়ের প্রথম বছরে মাসে একবারের মতো নাগার সঙ্গে দেখা হতো তার।

শোভিতা বলেন, দুজনের সম্পর্কের সংযোগ অটুট রাখতে কী প্রয়োজন, তা তারা গুরুত্ব দিয়ে দেখেন। সময়ের সঙ্গে নিজেদের নতুন জীবনের সঙ্গে মানিয়ে নিচ্ছেন তারা। সম্পর্ক নিয়ে জনমতের চাপ কীভাবে সামলান, সে বিষয়েও কথা বলেছেন অভিনেত্রী।

তার মতে, সমাজের প্রতিক্রিয়া আবহাওয়ার মতো- বদলে যায়। তাই বাইরের কথার চেয়ে নিজের বাস্তবতা সম্পর্কে সচেতন থাকা এবং মানসিকভাবে স্থির থাকাই গুরুত্বপূর্ণ।
কাজের ক্ষেত্রে শোভিতাকে সর্বশেষ দেখা গেছে অ্যামাজন প্রাইমের অরিজিনাল সিরিজ ‘চীকাটিলো’তে।

এসএ/

মন্তব্য করুন