© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হোটেল কক্ষ নোংরা করার অভিযোগআমি ছিলাম ৩৪৫ নম্বর রুমে, আর কথা হচ্ছে ৫৪৯ নম্বর রুম নিয়ে: জেমস

শেয়ার করুন:
আমি ছিলাম ৩৪৫ নম্বর রুমে, আর কথা হচ্ছে ৫৪৯ নম্বর রুম নিয়ে: জেমস

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:২৫ এএম | ২১ আগস্ট, ২০২৬
ইতালির রোমের কনসার্টকে ঘিরে হোটেল কক্ষ নোংরা করার অভিযোগ নিয়ে এবার সরাসরি মুখ খুলেছেন নগরবাউল জেমস। আগামী ২৩ আগস্ট ইতালির ভেনিসে অনুষ্ঠেয় কনসার্ট সামনে রেখে ২০ আগস্ট বাংলাদেশ সময় দিবাগত রাতে ভেনিসের একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

সেখানেই রোমের হোটেলকাণ্ড নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন এই তারকা শিল্পী।

সংবাদ সম্মেলনে সাংবাদিকরা রোমের বেস্ট ওয়েস্টার্ন হোটেলের একটি কক্ষ নোংরা অবস্থায় রেখে যাওয়ার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে জেমস স্পষ্টভাবে বলেন, ওই কক্ষে তিনি ছিলেনই না।

জেমস বলেন, ‘ওই রুমে আমি ছিলামই না। আমি ছিলাম ৩৪৫ নম্বর রুমে, আর যে রুমটি নিয়ে কথা হচ্ছে, সেটি ৫৪৯ নম্বর রুম। সেখানে আমাদের অতিথি গিটারিস্ট ছিলেন, ইয়াং ছেলে।

অভিযোগ প্রসঙ্গে বিষয়টিকে খুব বড় করে দেখছেন না বলেও জানান জেমস। তার ভাষায়, এটা কোনো বিগ ডিল না। নিয়ম কিন্তু হোটেল ক্লিনিং করা, কিন্তু ইয়াং ছেলে ক্লিন করে নাই। এটা কোনো বড় ডিল না।



এর আগে ১৬ আগস্ট রোমে কনসার্টের পর জেমস ও তার সফরসঙ্গীদের অবস্থান করা হোটেলের একটি কক্ষের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে মেঝেতে প্লাস্টিকের বোতল ও আবর্জনা, টেবিলে ব্যবহৃত প্লেট ও খাবারের উচ্ছিষ্ট এবং রান্নাঘরের সিঙ্কে নোংরা বাসনের ছবি দেখা যায়। হোটেল কর্তৃপক্ষও পরিচ্ছন্নতার জন্য ন্যূনতম ২০০ ইউরো পরিশোধের কথা জানিয়েছিল।

তখনো জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন গণমাধ্যমকে জানিয়েছিলেন, অভিযোগ ওঠা ৫৪৯ নম্বর কক্ষে জেমস ছিলেন না। জেমস ছিলেন ৩৪৫ নম্বর কক্ষে। এবার ভেনিসের সংবাদ সম্মেলনে জেমস নিজেই একই তথ্য দিয়ে বিষয়টি নিয়ে তার অবস্থান জানালেন।

আগামী ২৩ আগস্ট ভেনিসে জেমসের কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেই আয়োজনকে সামনে রেখে সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। রোমের বিতর্কের পর ভেনিসের মঞ্চে জেমসের পারফরম্যান্স ঘিরেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ।

কেএন/এসএন

মন্তব্য করুন