© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জবিতে ২১শে আগস্টের স্মরণে ব্যানার টানাল নিষিদ্ধ ছাত্রলীগ

শেয়ার করুন:
জবিতে ২১শে আগস্টের স্মরণে ব্যানার টানাল নিষিদ্ধ ছাত্রলীগ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৩৩ পিএম | ২১ আগস্ট, ২০২৬

২০০৪ সালের ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শোক ব্যানার টানিয়েছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।


শুক্রবার (২১শে আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ গেটে ব্যানার টানান বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতারা।


ব্যানারে তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সংঘটিত বর্বরোচিত গ্রেনেড হামলায় আহত ও নিহতদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও হামলার সময়ের বিভিন্ন ছবি ব্যবহার করা হয়েছে। ব্যানারের নিচে সৌজন্যে হিসেবে 'জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ' উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাফিক হোসাইন মুসা বলেন, ২১শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় হতাহতদের প্রতি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সবসময় রাজপথে ছিল, সামনের দিনগুলোতেও থাকবে। শেখ হাসিনা এই বাংলাদেশের প্রাণ। শত ষড়যন্ত্র করেও তাকে আটকানো যাবে না।

উল্লেখ্য, ২০০৪ সালের ২১শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীসহ অনেকে হতাহত হন। প্রতিবছর ২১শে আগস্ট দিনটি বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এমআর/টিএ  

মন্তব্য করুন