© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক আজ

শেয়ার করুন:
জিয়াউল আহসানের বিরুদ্ধে দ্বিতীয় দিনের যুক্তিতর্ক আজ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩০ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬
শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের অভিযোগে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন।

বুধবার (২৫ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল-১ এ চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম যুক্তিতর্ক উপস্থাপন করবেন। সরাসরি সম্প্রচার করা হবে যুক্তিতর্ক। কারাগার থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন মামলার আসামি জিয়াউল আহসান।

মঙ্গলবার প্রথম দিনের যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, আওয়ামী লীগ শাসনামলে গুম খুনের মাধ্যমে বিরোধীমত দমনে শেখ হাসিনার প্রধান হাতিয়ার ছিলো জিয়াউল আহসান।

আর অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, মানবতাবিরোধী অপরাধের পাশাপাশি সরকারের প্রশ্রয়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন জিয়াউল।

এর আগে, ১৪ জানুয়ারি এ মামলার অভিযোগ গঠন করে বিচার শুরু করার আদেশ দেন ট্রাইব্যুনাল। পরে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে শুরু হয় সাক্ষ্যগ্রহণ। এতে সাক্ষ্যদেন ১৫ জন।

মামলার অভিযোগে বলা হয়, আওয়ামী লীগের শাসনামলে বিগত ১৫ বছর বিরোধীদলের নেতাকর্মীসহ ভিন্নমতের মানুষদের গুমের পর গাজীপুর, বরগুনা ও সুন্দরবনে জলদস্যু দমনের কথিত অপারেশনের নাটক সাজিয়ে শতাধিক ব্যক্তিকে হত্যা করে জিয়াউল আহসান।

এসএ/

মন্তব্য করুন