© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

শেয়ার করুন:
আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় ভোলায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:১৫ এএম | ২২ আগস্ট, ২০২৬
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ মন্ত্রী হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে দলটির নেতা-কর্মীরা।

শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে আন্দালিভ রহমানসহ চারজন মন্ত্রী ও দুই জন প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন। এর কিছুক্ষণ পর ভোলা জেলা বিজেপির আয়োজনে আনন্দ মিছিল বের করেন। আনন্দ মিছিলটি ভোলা শহরের নতুন বাজার বিজেপির জেলা কার্যালয়ের সামনে থেকে বের হয়ে বাংলাস্কুল মোড়, সদর রোড ও চক বাজার হয়ে একই স্থানে এসে নেতা-কর্মীতের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এসময় আনন্দ মিছিলে নেতা-কর্মীরা প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানান এবং মন্ত্রী হওয়ায় আন্দালিভ রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান তারা।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, বিজেপির জেলা সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাসিম বিল্লাহ, জেলা ছাত্র সমাজের সদস্য সচিব মোঃ হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আন্দালিভ রহমান পার্থ। তার আগে এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন জহির উদ্দিন চৌধুরী স্বপন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মত বিএনপি জোট থেকে ভোলা-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন আন্দালিভ রহমান। এরপর ২০২৬ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচ‌নের ভোলা-১ আসন থে‌কে দ্বিতীয়বারের মত প্রার্থী হয়ে বিপুল ভোটে বিজয়ী হন তিনি।

আরআই/টিএ

মন্তব্য করুন