© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যরাতে মনিরা শারমিনের স্ট্যাটাস ভাইরাল

শেয়ার করুন:
মধ্যরাতে মনিরা শারমিনের স্ট্যাটাস ভাইরাল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:১৪ এএম | ২২ আগস্ট, ২০২৬
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাস ভাইরাল হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে মনিরা শারমিন লিখেছেন, ‘যদি তথ্য মন্ত্রণালয় পান, তাইলে মিডিয়ায় শ্বশুরবাড়ির প্রভাব না বাড়লেই মঙ্গল।’

মনিরা শারমিনের পোস্টে ‘শ্বশুরবাড়ি’ বলতে কাদের বোঝানো হয়েছে, তা তিনি স্পষ্ট করেননি। পোস্টে কোনো ব্যক্তি বা পরিবারের নামও উল্লেখ করা হয়নি। ফলে তার মন্তব্যটি নির্দিষ্টভাবে কাকে বা কাদের উদ্দেশ করে করা, সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।



তবে পার্থকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার পরপরই এমন মন্তব্য করায় সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি নিয়ে আলোচনা হচ্ছে।

এমআর/টিএ  



মন্তব্য করুন