© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইসলামি বক্তা মিসবাহের ১০ম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

শেয়ার করুন:
ইসলামি বক্তা মিসবাহের ১০ম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৬ পিএম | ২৩ আগস্ট, ২০২৬
ইসলামি বক্তা হাবিবুর রহমান মিসবাহের দশম স্ত্রী হতে চেয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকে পোস্ট করেছেন কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা তাবাসসুম মীম। ২২ আগস্ট রাত ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে পোস্টটি দেন তিনি।

তিনি লিখেছেন, ‘আমি কি ১০ নম্বর বউ হতে পারি? জীবনে বহুত টিকটক করেছি, এখন আপনাকে বিয়ে করে যদি জান্নাতে যেতে পারি। জান্নাতে যাওয়ার সুযোগটা করে দেন প্লিজ।’ পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। প্রতিবেদন লেখা পর্যন্ত পোস্টটিতে প্রতিক্রিয়া দেখিয়েছেন ১ হাজার ৬০০ জন, মন্তব্য দেখা যায় ৪০৯টি। পোস্টটি শেয়ার করেছেন ২২ জন।

মন্তব্যে এইচ এম আনাস আব্দুল্লাহ নামের একজন লিখেছেন, ‘টিকটক করলে কি জাহান্নামি নাকি?’ রাব্বি হাসান লিখেছেন, ‘আপনি এত দুষ্টু কেন?’ এ ছাড়া মন্তব্যকারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।



আলোচিত ইসলামি বক্তা ও ৩১৩ প্রোপার্টিজের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান মিসবাহর বিরুদ্ধে যৌতুক দাবির অভিযোগে মামলা হয়েছে। তার পঞ্চম স্ত্রী মোসা. হুমায়রা জান্নাত ২০১৮ সালের যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় ২০ আগস্ট মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয়ের সূত্র ধরে ২০২০ সালের ৪ মে আসামি মিসবাহর সঙ্গে হুমায়রা জান্নাতের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে ২০২৫ সালের ২১ জানুয়ারি ‘আফরাদ মিসবাহ’ নামে একটি পুত্রসন্তানের জন্ম হয়।

অভিযোগে আরও বলা হয়, বিয়ের সময় মিসবাহ তার আগের চারটি বিয়ের তথ্য গোপন করেন। পরে হুমায়রা জানতে পারেন, তাকে ছাড়াও মিসবাহ মোট নয়টি বিয়ে করেছেন। এসব বিয়ের কোনোটিই কাবিননামা বা বিবাহ নিবন্ধনের মাধ্যমে সম্পন্ন হয়নি।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট এ বি এম ইবরাহিম খলিল বলেন, ‘হুমায়রা জান্নাত তার পঞ্চম স্ত্রী। এরপরও তিনি আরও চারটি বিয়ে করেছেন। এ হিসেবে তার মোট নয়টি বিয়ের তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে তার একাধিক নারীর সঙ্গে পরকীয়ার অভিযোগও আছে।’

এসএ/এসএন

মন্তব্য করুন