শিমুল ভাই আমার ক্রাশ ছিল: দীপা খন্দকার
ছবি: সংগৃহীত
০৮:৫১ পিএম | ২৬ আগস্ট, ২০২৬
দীপা খন্দকার বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে গিয়ে অভিনেতা শিমুলের জন্য নিজের অনুভূতির কথা শেয়ার করেন।
তিনি জানান, মিডিয়ায় আসার আগেই অভিনেতা শিমুলের অভিনয়ের ভক্ত ছিলেন তিনি। মনে মনে তার সঙ্গে অভিনয় করার একটা বড় স্বপ্নও ছিল। তবে নানা কারণে পর্দায় এই জুটির একসঙ্গে কাজ করার সুযোগ হয়েছে খুবই কম।
দীপা বলেন, শিমুল ভাই আমার ক্রাশ ছিল। পরে আমি যখন মিডিয়ায় কাজ শুরু করেছি তখন আমার ড্রিম ছিল আমি কবে শিমুল ভাইয়ের সাথে কাজ করবো। তবে মজার ব্যাপার আমার শিমুল ভাইয়ের সাথে সবচেয়ে কম কাজ হয়েছে।
দীপা জানান, মজার ব্যাপার হলো মনিরখান শিমুলের সঙ্গে প্রথম নাটকে কাজ করার পরেই দীপার মনের সেই 'ক্রাশ' বা স্বপ্নের আবেগ দূর হয়ে যায়। কারণ ভক্ত হিসেবে শিমুলকে নিয়ে দীপা মনে মনে যা ভেবেছিলেন, বাস্তব সহশিল্পী হিসেবে কাজের অভিজ্ঞতাটি ছিল একেবারেই ভিন্ন।
শিমুল ছিলেন তার সময়ের অত্যন্ত সফল ও রোমান্টিক অভিনেতা। তবে নাটকের সেটে তিনি কাজের গম্ভীর ভাব ধরে রাখতেন এবং কিছুটা দূরত্ব বজায় রেখে পেশাদার ভঙ্গিতে চলতেন।
শিমুলের এই গম্ভীর স্বভাবের কারণে স্ক্রিনের পেছনের অভিজ্ঞতা দীপার কাছে কিছুটা আলাদা মনে হয়েছিল।
এসএ/টিএ