© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফেসবুকে আপত্তিকর ছবির জেরে কিশোরীর আত্মহত্যা: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার

শেয়ার করুন:
ফেসবুকে আপত্তিকর ছবির জেরে কিশোরীর আত্মহত্যা: অভিযুক্ত তরুণ গ্রেপ্তার

গ্রেপ্তার মৃত্যুঞ্জয় রায়

district-correspondent
০৩:১৯ পিএম | ১২ সেপ্টেম্বর, ২০২০

সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছী গ্রামের কিশোরী বিউটি মণ্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্ররোচণা মামলার আসামি মৃত্যুঞ্জয় রায়কে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

সাতক্ষীরার তালা উপজেলার কলাগাছী গ্রামের কিশোরী বিউটি মণ্ডলের আপত্তিকর ছবি ফেসবুকে ছড়িয়ে আত্মহত্যার প্ররোচণা মামলার আসামি মৃত্যুঞ্জয় রায়কে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাতে তালা উপজেলার খেশরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তালা থানার ওসি মো. মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মৃত্যুঞ্জয় রায় উপজেলার কলাগাছি গ্রামের জগদীশ রায়ের ছেলে। সে দোলুয়া শহীদ জিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।

আত্মহত্যাকারী বিউটি মন্ডল একই গ্রামের নিতাই মন্ডলের মেয়ে। সে সদ্য এসএসসি পাস করে উচ্চ মাধ্যমিকে ভর্তির অপেক্ষায় ছিল। ওই কিশোরীকে আত্মহত্যার প্রচারণার অভিযোগে বিউটি মণ্ডলের বাবা নিতাই মণ্ডল বাদী হয়ে মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে ওই ছাত্রীর বাবা নিতাই মণ্ডল উল্লেখ করেন, তার মেয়ে বিউটির মুখমণ্ডলের সঙ্গে বিবস্ত্র এক মেয়ের ছবি জোড়া লাগিয়ে আপত্তিকর ছবি বানানো হয়। এরপর আপত্তিকর কথা লিখে ও তার মেয়ের মুঠোফোন নম্বর দিয়ে ছবিটি একটি ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। ৩ সেপ্টেম্বর একজন তাকে বিষয়টি জানান। ওই ব্যক্তি ফেসবুকে পোস্ট করা ছবির স্ক্রিনশটও তাকে পাঠান।

তিনি আরও বলেন, তিনি ৭ সেপ্টেম্বর তালা থানায় বিস্তারিত জানিয়ে একটি লিখিত অভিযোগ দেন। এ ঘটনার সঙ্গে স্থানীয় কলাগাছী গ্রামের বাসিন্দা ও দোলুয়া শহীদ জিয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র মৃত্যুঞ্জয় রায় (২০) জড়িত বলে তিনি উল্লেখ করেন।

এই ছাত্রীর বাবার অভিযোগ, তার মেয়ে লোকলজ্জার ভয়ে, অপমানে ও কষ্টে বুধবার দুপুর ১২টার দিকে আত্মহত্যা করে।

 

টাইমস/এইচইউ

মন্তব্য করুন