© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

স্বাধীনতা আন্দোলন থেকে ২৪’র গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী

শেয়ার করুন:
স্বাধীনতা আন্দোলন থেকে ২৪’র গণঅভ্যুত্থান, নজরুলই মূল অনুপ্রেরণা: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:৪১ পিএম | ২৭ আগস্ট, ২০২৬
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন আন্দোলন-সংগ্রামের অন্যতম প্রধান অনুপ্রেরণা ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ‘জীবনভর অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন কাজী নজরুল ইসলাম। যে কোনো অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখিয়েছেন তিনি। যে কোনো আন্দোলন-সংগ্রামেও তিনি প্রধান অনুপ্রেরণা।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে ২৪’র গণঅভ্যুত্থান- নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা। আজও দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করলে নজরুলের বাণী আমাদের রুখে দাঁড়াতে শেখায়।’

জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে এ শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে রুহুল কবীর রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয় ও হল পর্যায়ের নেতারা।

এসএন 

মন্তব্য করুন